লক্ষ্য ও উদ্দেশ্য

লক্ষ্য

শিক্ষার্থীর সার্বিক বিকাশের মাধ্যমে মানবিক, সামাজিক ও নৈতিক গুণসম্পন্ন জ্ঞানী, সৃজনশীল, দেশপ্রেমিক, একুশ শতকের উপযোগী মানসম্পন্ন দক্ষ মানব সম্পদ উন্নয়নে সাধারণ শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা বাস্তবায়ন করা।

উদ্দেশ্য

  1. শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা বিকাশের মাধ্যমে সৃজনশীলতা, কল্পনা ও অনুসন্ধিৎসা বৃদ্ধি করা।
  2. শিক্ষার্থীর মধ্যে মানবিক গুণাবলী যেমন— নৈতিক মূল্যবোধ, সততা, অধ্যবসায়, সহিষ্ণুতা, শৃঙ্খলা, আত্মবিশ্বাস, সদাচার, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, নান্দনিকতাবোধ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ন্যায়বিচার সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা।
  3. শ্রমের মর্যাদা, কাজের অভ্যাস ও কাজ করতে আগ্রহী হওয়ার প্রতি ইতিবাচক মনোভাব বিকশিত করা যাতে শিক্ষার্থী ব্যক্তিগত এবং দলগত উভয় ধরনের কাজ সম্পাদনে নৈতিকতা ও দায়িত্বশীলতা সৃষ্টি করতে পারে।
  4. শিক্ষার্থীকে প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাসী ও সৃজনশীল হিসাবে তৈরি করা।
  5. শিক্ষার্থী যাতে জীবনমান উন্নয়নের জন্য জীবনঘনিষ্ঠ বিভিন্ন সমস্যা অনুসন্ধান ও সমাধানে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পদ্ধতি প্রয়োগ করতে পারে— সে লক্ষ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও যোগ্যতা অর্জনে সহায়তা করা।
  6. দক্ষ জনশক্তি যোগান দেয়ার সুযোগ সৃষ্টিতে শিক্ষার্থীদের স্বাবলম্বী ও দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে উঠতে সহায়তা করা।

কৌশলগত উদ্দেশ্যসমূহ

  1. কর্মমুখী শিক্ষা, ব্যবহারিক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে প্রবেশগম্যতার উন্নয়ন ঘটানো।
  2. দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরি করা।
  3. শিক্ষা ব্যবস্থাপনায় সুশাসন জোরদার করা।
  4. মহান স্বাধীনতা যুদ্ধের চেতনায় সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সংস্কৃতির সংরক্ষণ ও লালন করা।