কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি
কম্পিউটার সায়েন্স — টেকনোলজি বিভাগ
পরিচিতি
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) এর অধীনে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি) বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এবং ডিমান্ডিং একটি কোর্স। চতুর্থ শিল্প বিপ্লব (4IR) এবং তথ্যপ্রযুক্তির এই যুগে এই কোর্সের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) এর অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি (CST) হলো ৪ বছর (মোট ৮টি সেমিস্টার) মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স। সাধারণত এসএসসি (SSC) বা সমমানের পরীক্ষায় যেকোনো গ্রুপ থেকে ন্যূনতম জিপিএ (GPA) ২.00 পেয়ে উত্তীর্ণ হয়ে এই কোর্সে ভর্তি হওয়া যায়। ৪ বছরের এই কোর্সটি মোট ৮টি সেমিস্টারে বিভক্ত। প্রতি বছরের সিলেবাসে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল বা ল্যাব ক্লাসের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। ১ম থেকে ৩য় সেমিস্টারে মূলত বেসিক সায়েন্স (গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন), ইংরেজি, সামাজিক বিজ্ঞান এবং কম্পিউটারের মৌলিক বিষয়াবলি (যেমন: Office Applications, Basic Electronics, Computer Hardware), ৪র্থ থেকে ৭ম সেমিস্টার (কোর সাবজেক্ট) কম্পিউটার সায়েন্সের মূল বিষয়গুলো, যেমন: প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (C, C++, Java, Python, Web Programming (HTML, CSS, PHP)), ডাটাবেজ ও নেটওয়ার্কিং (Database Management System (DBMS), Computer Networking, Data Communication), সফটওয়্যার ও আর্কিটেকচার (Software Engineering, Operating System, Data Structure & Algorithm, Microprocessor), আধুনিক প্রযুক্তি (Cyber Security, Graphics Design, Cloud Computing, IoT (Internet of Things) সম্পর্কে শেখানো হয়। ৮ম সেমিস্টার (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং) হলো কোনো বাস্তব প্রতিষ্ঠানে বা আইটি কোম্পানিতে ৩ থেকে ৪ মাসের ইন্টার্নশিপ (Industrial Training) করতে হয়। এতে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরে বাস্তব কাজের অভিজ্ঞতা লাভ করে। ডিপ্লোমা শেষ করার পর উচ্চশিক্ষার চমৎকার সুযোগ রয়েছে। DUET (ডুয়েট): ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET) থেকে ডিপ্লোমাধারীরা সরাসরি বিএসসি (B.Sc in CSE) করার সুযোগ পান। দেশের প্রায় সব নামী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (যেমন: আহসানউল্লাহ, ড্যাফোডিল, নর্থ সাউথ ইত্যাদি) ক্রেডিট ট্রান্সফার করে ৩ বা সাড়ে ৩ বছরে B.Sc শেষ করা যায়। ইউরোপ, আমেরিকা, কানাডা বা এশিয়ার বিভিন্ন দেশে ডিপ্লোমা ক্রেডিটের মূল্যায়ন করে বিএসসি করার সুযোগ দেওয়া হয়। কম্পিউটার প্রযুক্তির পরিধি প্রতিদিন বাড়ছে, তাই এই সেক্টরে চাকরির অভাব নেই। সফলভাবে কোর্স শেষ করে নিচের ক্ষেত্রগুলোতে ক্যারিয়ার গড়া সম্ভব: • বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, অধিদপ্তর ও ব্যাংকে সহকারী প্রোগ্রামার বা উপ-সহকারী প্রকৌশলী (আইটি) পদে। • বাংলাদেশ রেলওয়ে, বিটিসিএল (BTCL), ডেস্কো, ডিপিডিসি ইত্যাদি প্রতিষ্ঠানে আইটি টেকনিশিয়ান বা সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। • সফটওয়্যার ডেভেলপার / প্রোগ্রামার: কোডিং ও সফটওয়্যার তৈরিতে দক্ষ হলে। • ওয়েব ডেভেলপার ও ডিজাইনার: ওয়েবসাইট তৈরি এবং মেইনটেইন্যান্সের কাজে। • নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার: কর্পোরেট অফিস বা ISP (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) কোম্পানিতে নেটওয়ার্ক সেটআপ ও সিকিউরিটির কাজে। • ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর (DBA): ব্যাংক বা বড় প্রতিষ্ঠানের ডাটা সুরক্ষায়। • আইটি সাপোর্ট ও হার্ডওয়্যার টেকনিশিয়ান: যেকোনো কোম্পানির কম্পিউটার ও ল্যাব ম্যানেজমেন্টে। ডিপ্লোমা চলাকালীন কেউ যদি ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, বা অ্যাপ ডেভেলপমেন্টের কাজ ভালোভাবে শিখে নেয়, তবে গ্লোবাল মার্কেটপ্লেসগুলোতে (যেমন: Upwork, Fiverr) ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হতে পারে। এছাড়া নিজের আইটি ফার্ম বা স্টার্টআপ খোলার সুযোগ তো রয়েছেই। ডিপ্লোমায় শুধু সার্টিফিকেটের জন্য পড়লে ভালো ক্যারিয়ার গড়া কঠিন। আইটি সেক্টরে টিকে থাকতে হলে স্কিল বা দক্ষতার কোনো বিকল্প নেই। তাই • প্রথম বর্ষ থেকেই যেকোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (যেমন: Python বা Java) খুব ভালোভাবে শিখুন। • একাডেমিক ল্যাব ক্লাসের পাশাপাশি নিজেরা ছোট ছোট প্রজেক্ট (যেমন: ওয়েবসাইট বা অ্যাপ) তৈরি করার চেষ্টা করুন। • সময়ের সাথে সাথে নতুন প্রযুক্তি (যেমন: AI, Data Science) সম্পর্কে ধারণা রাখুন।